Saturday, 28 November 2020

জাল ডিটেকটিভ / Jal Detective Bengali Story | Jenny’s Story

জাল ডিটেকটিভ / Jal Detective Bengali Story | Jenny’s Story দীনেন্দ্র কুমার রায় (জন্ম: ২৬ আগস্ট ১৮৬৯ - মৃত্যু: ২৭ জুন ১৯৪৩) একজন পত্রিকা সম্পাদক, অনুবাদক এবং গ্রন্থকার। নদীয়ার মেহেরপুরের বাসিন্দা ছিলেন। তাঁর পিতার নাম ব্রজনাথ। ১৮৮৮ খ্রিস্টাব্দে মহিষাদল হাই স্কুল থেকে প্রবেশিকা পাস করে কৃষ্ণনগর কলেজে ভর্তি হন। ১৮৯৩ খ্রিস্টাব্দে রাজশাহী জেলা জজের কর্মচারী নিযুক্ত হন। ১২৯৫ বঙ্গাব্দে তাঁর প্রথম রচনা একটি কুসুমের মর্মকথা : প্রবাদ প্রশ্নে ভারতী ও বালক পত্রিকায় প্রকাশিত হয়। ১৮৯৮ খ্রিস্টাব্দে বাংলা শিক্ষক নিযুক্ত হয়ে বরোদায় দুই বছর কাটান। ১৯০০ খ্রিস্টাব্দে সাপ্তাহিক বসুমতী পত্রিকার সহ সম্পাদক ও পরে সম্পাদক হন। এই সময়ে নন্দন কানন মাসিক পত্রিকারও সম্পাদক ছিলেন। নন্দনকানন সিরিজ বা রহস্য লহরী সিরিজে ডিটেকটিভ রবার্ট ব্লেককে ইংরজি থেকে অনুবাদের মাধ্যমে বাংলার অল্পবয়েসী ছেলেমেয়েদের মধ্যে পরিচিত করে তিনি প্রসিদ্ধ হন।